নিবন্ধন-প্রতীক ইস্যুতে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক চলছে

০২ জুন ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৭:০৩ PM
ইসি ভবনে জামায়াতের বৈঠক

ইসি ভবনে জামায়াতের বৈঠক © টিডিসি সম্পাদিত

নিবন্ধন ও প্রতীক ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (২ জুন) বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চলা এ বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি দল বৈঠক রয়েছে। দলের অন্য সদস্যরা হলেন, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. জসিম উদ্দিন সরকার এবং প্রখ্যাত আইনজীবী এড. শিশির মনির। 

এটি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জামায়াতের ১২ বছরের ব্যবধানে দ্বিতীয় বৈঠক। এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে উপস্থিত হয়েছিল বলে জানা গেছে।

ট্যাগ: জামায়াত
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬