গোপনে দোহা যাননি আমির, বিবৃতি দিল জামায়াত

০২ জুন ২০২৫, ০১:৩৭ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ১১:৪৩ AM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © ফাইল ফটো

গোপনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কাতারের রাজধানী দোহায় যাননি। এমনটাই জানিয়ে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ তথ্য জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে।

রবিবার (১ জুন) ওই বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। তিনি দেশেই ছিলেন, দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি।

জনগণের কাছে হেয়প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়ানো হয়েছে উল্লেখ করে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা এটিএম মা’ছুম।

জামায়াত আমিরের গত ২৮–৩১ মে পর্যন্ত অনুষ্ঠানসূচি উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ২৮ মে সকালে কারামুক্ত এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা, বিকেলে মগবাজারে তাঁর সঙ্গে মতবিনিময় এবং প্রয়াত জামায়াত নেতা গোলাম আযম, আবদুর রাজ্জাক এবং এ টি এম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২৯ মে সারা দিন বসুন্ধরায় নিজ বাসায় এবং রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন শফিকুর রহমান। ৩০ মে সকালে তিনি ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে তার সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, ৩১ মে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান। সেদিন সকালে তিনি বিমানে করে ঢাকা থেকে সৈয়দপুর যান এবং সন্ধ্যায় সৈয়দপুর থেকে ঢাকায় অবতরণ করেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬