১০ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতার হাত-পা ভেঙে দিলেন ছাত্রদল নেতা

৩০ মে ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৮:১০ PM
আহত বিএনপি নেতা আবদুল মতিন মুন্সী

আহত বিএনপি নেতা আবদুল মতিন মুন্সী © সংগৃহীত

নারায়ণগঞ্জে আবদুল মতিন মুন্সী (৬০) নামের এক বিএনপি নেতার কাছে  ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে সাবেক ছাত্রদল নেতা মো. ফারুক আহমেদের বিরুদ্ধে। কিন্ত চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত-পা ভেঙে দেন ছাত্রদল নেতা। এ ঘটনায় গতকাল সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকসহ ১০ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীর মেয়ে মহিতুন নেছা (৩৬) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত মতিন মুন্সী সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।

মহিতুন নেছা জানান, দীর্ঘদিন ধরে তার বাবা উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হৈ চৈ পার্ক নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। কয়েক দিন আগে তার বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ফারুকসহ এলাকার চিহ্নিত ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী। তার বাবা ২ লাখ টাকা দিলেও পুরো ১০ লাখ টাকার জন্য হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিলেন।

আরও পড়ুন: সেনাকল্যাণ সংস্থার ট্রাক আটকে চাঁদাবাজির ঘটনায় এনসিপি নেতা গ্রেপ্তার

গত বুধবার সন্ধ্যায় চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার বাবার কাছে পুনরায় চাঁদা দাবি করলে দিতে অস্বীকৃতি জানালে ফারুকসহ তার বাহিনীর শহিদ, বাবু, রিমন, সোহাগ, মাসুদ, ফয়জল, মহিন ও সাব্বির দেশি অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম এবং হাত-পা ভেঙে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত ফারুক জানান, আবদুল মতিন একটি ছোট ছেলেকে বলাৎকারের চেষ্টা করেছেন। তাই এলাকাবাসী তাকে মারধর করেছে

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, মারধরের অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬