জিয়াউর রহমানের সমাধিতে জেডআরএফের শ্রদ্ধাঞ্জলি

৩০ মে ২০২৫, ০১:০১ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:৪৪ PM
জেডআরএফের শ্রদ্ধাঞ্জলি

জেডআরএফের শ্রদ্ধাঞ্জলি © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদতবার্ষিকী আজ শুক্রবার (৩০ মে)। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে নানা রকম কর্মসূচি পালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কর্মকর্তা ও সদস্যরা। পরে জিয়াউর রহমান ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।

বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেডআরএফ গঠিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম ডা. এ এস হায়দার পারভেজ, অধ্যাপক ড. আব্দুল করিম, প্রকৌশলী জহিরুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক আনিছুর রহমান, অধ্যাপক গোলাম রাব্বানী, সাঈদ খান, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফ, ড. আনারুল প্রমুখ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদের অনুপ্রেরণা। আজ তার ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আমরা তার মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মোনাজাত করেছি। আজকের দিনে আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9