সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

২৯ মে ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:১১ PM
নিহত ছাত্রদল নেতা

নিহত ছাত্রদল নেতা © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান (২০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় উপজেলার সরিষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

জানা যায়, আজ সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথে সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত লাটা গাড়ি ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬