গুলিস্থানের দলীয় কার্যালয় এলাকায় মিছিল, ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ১১ কর্মী গ্রেপ্তার

১৮ মে ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৩:৪০ PM
‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ

‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলের সময় ১১ নেতাকর্মী আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আজ রবিবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

এর আগে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

পরে (১২ মে) সোমবার জারি করা এ সম্পর্কিত প্রজ্ঞাপনে এ নিষিদ্ধ করার পেছনে যেসব কারণ বিবেচনায় নেয়া হয়েছে সেগুলো তুলে ধরেছে সরকার।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬