আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক

০৯ মে ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ

বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই জমায়েত হবে বলে জানা গেছে।  

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হাসনাত বলেন, ‘ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

আরো পড়ুন: আ.লীগ নিষিদ্ধ ও হত্যাকারীদের বিচার চেয়ে রাত পেরিয়ে সকালেও উত্তাল যমুনা

রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।  এ সময় তারা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলে।

রাত পৌনে ১টার দিকে তারা মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, আপ বাংলাদেশের আলী হাসান জুনায়েদসহ অনেকে উপস্থিত হয়েছেন।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬