আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়

২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৫ PM
আনিসুল হককে আদালত প্রাঙ্গণে চড়-থাপ্পড়

আনিসুল হককে আদালত প্রাঙ্গণে চড়-থাপ্পড় © সংগৃহীত

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যাকাণ্ডের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।

এদিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ তাকে চড়-থাপ্পড় দেয়। পরে পুলিশি নিরাপত্তায় তাকে আবার কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ অগাস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দিপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

ট্যাগ: মামলা
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬