বিনিয়োগ বাড়াতে হলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: আবদুল আউয়াল মিন্টু

১১ এপ্রিল ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু © ফাইল ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘কয়েক দিন আগে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে। বিনিয়োগের জন্য তারা যে সম্মেলন করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই, সরকারের চেষ্টাকেও সাধুবাদ জানাই। কিন্তু দেশে রাজনৈতিক নিশ্চয়তা ও স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে, তাহলে বিনিয়োগ খুব একটা বেশি আসবে না। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এগুলো যদি করতে হয়, তাহলে আমাদের আরও বিনিয়োগ বাড়াতে হবে। আর বিনিয়োগ বাড়াতে হলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

আজ শুক্রবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় লাল তীর হাইব্রিড পেঁয়াজ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল আউয়াল মিন্টু এ কথাগুলো বলেন। বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বড় হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই উল্লেখ করে আবদুল আউয়াল বলেন, সংস্কারের দোহাই দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালিত হোক, বিএনপি তা চায় না।

আবদুল আউয়াল আরও বলেন, ‘এই সরকার প্রতিষ্ঠার সময়ও আমরা সাপোর্ট দিয়েছি এবং এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও সাপোর্ট দিয়ে যাব। তাই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে যে সংস্কারের দরকার, তা করে দ্রুত নির্বাচনের দাবি জানাই। যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বশীল ও জনগণের কাছে দায়বদ্ধ থাকা সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু সরকার যখন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে আবার জুনে করবে বলে জানায়, তখন আমাদের কাছে দ্বিধা লাগে।’

মাঠ দিবস অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সদস্যসচিব কামরুল আলম এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম বক্তব্য দেন। উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু লাল তীর সিড লিমিটেডের চেয়ারম্যান।

 

ট্যাগ: বিএনপি
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে কর-শুল্ক সংস্কার, স্বল্পসুদ…
  • ১৬ মে ২০২৬
মিলছে না এমপিও, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত বিএম ও কারিগরি শি…
  • ১৬ মে ২০২৬
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজন করল বিইউবিটি
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081