এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব, ইশরাকের হুঁশিয়ারি

০৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৩০ AM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন না হলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

আজ শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ইশরাক হোসেন লেখেন, ‘২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব ইনশাআল্লাহ। এবং সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না। ’

এর আগে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ: বিএনপি
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬