‘সরি, সংস্কার আপনাদের কাজ না’

২৮ মার্চ ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
আমীর খসরু মাহমুদ চৌধুরী

আমীর খসরু মাহমুদ চৌধুরী © সংগৃহীত

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

আজ শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।  

এ সময় আমীর খসরু বলেন, আমি এখন অনেকের মাঝে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন আমরা উন্নয়ন করছি। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। নির্বাচন কেন দরকার? অন্তর্বর্তী সরকারও বলতে শুরু করেছে, আমরা সংস্কার করছি। অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি, সরি। সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। 

তিনি বলেন, দেশে প্রত্যেকদিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে। দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। সংস্কার যেটা বলছেন এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে।

রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়। একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।

জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো ভুলবেন না
  • ০২ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
ইসলামি ফাউন্ডেশনের তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, পুরস্কা…
  • ০২ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬