বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪

০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ AM , আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ AM
মোটরসাইকেলে আগুন-ভাঙচুর

মোটরসাইকেলে আগুন-ভাঙচুর © সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক যুবকের মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ ঘটনায় সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আহত যুবকের নাম সোহাগ (৪৫)। তার বাড়ি রাজধানীর নিউ ইস্কাটন এলাকায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে সোহাগ ও সাইমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারা পরস্পরের প্রতিবেশী। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে সোহাগ রক্তাক্ত আহত হন।

পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন বলে পুলিশ জানায়। এ সময় স্থানীয় লোকজন তার মোটরসাইকেলটি আটক করেন। পরে সেটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রাত ৮টা ১০ মিনিটের দিকে সাইমনের সঙ্গে সোহাগের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার পর স্থানীয়রা সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে ভাঙচুর করেন এবং পরে তাতে আগুন ধরিয়ে দেন।

এদিকে, ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান সড়ক থেকে গলিতে ঢুকতেই সাইমনের বাসার সামনে শতাধিক মানুষকে অবস্থান করতে দেখা যায়। তারা সাইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ ও এসআরবির সদস্যদেরও দেখা যায়।

আহত সোহাগ অভিযোগ করেন, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950