চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে ইফতার মাহফিল

২৮ মার্চ ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ইফতার মাহফিল

ইফতার মাহফিল © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর সাবেক ও বর্তমান ছাত্রদল-যুবদল নেতাদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) চট্টগ্রামের বহদ্দারহাটের কাঁশবন রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদার। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য জায়েদ বিন রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম ফরহাদ। 

প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান আশিক বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার লোক দেখানো উন্নয়ন হলেও বাঁশখালী ছিল অবহেলিত। এছাড়া চট্টগ্রাম-বাঁশখালী-কক্সবাজার মহাসড়ক দিয়ে চট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব অনেক কমে গেলেও কোনো জনপ্রতিনিধি এই উদ্যোগ নেয়নি। ফলে বাঁশখালীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। এজন্য তিনি বাঁশখালীবাসীর পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্যসহ অবকাঠামোর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

সভাপতির বক্তব্যে মাসুদ সিকদার বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে মফিজুর রহমান আশিক ছিলেন অন্যতম মাস্টারমাইন্ড। তিনি কর্মসূচি প্রণয়নসহ সম্মুখ যোদ্ধা হিসেবেও ভূমিকা রাখেন। শুধু তাই নয়। গত ১৬ বছর ধরে গণতন্ত্রের লড়াইয়ে ভূমিকা রাখার জন্য তিনি একমাত্র ছাত্রনেতা যে দুইবার গুমের শিকার হয়েছেন। তাঁর এই ত্যাগের স্বীকৃতি অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের প্রকাশিত বইয়ে কিছুটা স্বীকৃতি পেলেও তা যথেষ্ট নয়। এজন্য আমরা এই সাবেক ছাত্রনেতার ভূমিকাকে আরও বেশি প্রকাশ করার উদ্যোগ নিব। 

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতবরণকারী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবু বক্কর সিকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিরাত আমিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সিকদার, দক্ষিণ জেলা জাসাস সদস্য সচিব আলমগীর মাহফুজ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুর, বেলাল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল হক, জসিম উদ্দিন, মাইমুনুর রশিদ, আবু হানিফ, জালাল সিদ্দিকীসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9