দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে: নাহিদ ইসলাম

২৮ মার্চ ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি করার কথা বলছি। আমাদের বিশ্বাস, যদি জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়া নির্বাচনের দিকে এগিয়ে যাই, তাহলে নির্বাচনের পর যে সরকার আসবে, তারা সংস্কার প্রক্রিয়া চালু রাখবে কিনা, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা চাই, বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।"

শুক্রবার (২৮ মার্চ) সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টি একটি তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন একটি অধ্যায় সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে। আমরা বলেছি, রাষ্ট্রের সংস্কার এবং মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ এই গণঅভ্যুত্থানই পরিবর্তনের জন্য হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এত মানুষ জীবন দিয়েছে, কেন এত রক্ত ঝরেছে? আমরা দেখছি, অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে শুধু নির্বাচনের দিকে এগোচ্ছে।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের মানুষের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ ইসলাম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।

এছাড়া সভায় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাঈদ মোস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুথি, আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল, ফজল হোসেন ও মহসিন রেজা প্রমুখ।

অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬