সকল স্তরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলেম-ওলামারা: হাসনাত

২৭ মার্চ ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত তাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

বুধবার (২৬ মার্চ) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এনসিপি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত দেড় দশক ধরে দেশে ইসলামিক পড়াশোনা, বিশেষ করে মাদ্রাসাগুলোকে সবসময় দ্বিতীয় গ্রেডের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদের সবকিছু থেকে বঞ্চিত রাখা হতো। 

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। তবে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের সবসময় সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদের ব্যবহার করা হতে পারে। আমরা অতীতে যেভাবে পরমতসহিষ্ণুতার পরিচয় দিয়েছি, সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, ভবিষ্যতেও এই পরিচয় অব্যাহত রাখব।

গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬