হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী

২১ মার্চ ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

হত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখান  দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার করে না—এমন লোক যদি আওয়ামী লীগের  নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?

জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা অপরাধের সাথে জড়িত, তাদের বিচার হতেই হবে। আর কোনও ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

২৪ প্রতিমন্ত্রীর সবাই নতুন, মন্ত্রীত্বে ২৫-এ ১৭
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
 শিক্ষাপ্রতিষ্ঠানে গোপন ব্যয়ের সুযোগ বন্ধ, শিক্ষার্থীদের ফি…
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যে তিন নারী এমপি
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি মন্ত্রী চট্টগ্রাম বিভাগে, কম সিলেটে; ঢাকায় কত?
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমান…
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি আরবে রোযা কাল, সিঙ্গাপুর-মালয়েশিয়ায় বৃহস্পতিবার, বাংলা…
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!