ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন, সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে মানুষ খুন হয় সেই প্রশ্নের জবাব দিতে হবে।’

শনিবার (১৬ মে) বেলা একটার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির উদ্যোগে রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসীরুউদ্দীন বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় যে বাংলাদেশে বাহিনী রয়েছে, সিভিল ফরমেটে আওয়ামী লীগ এই ভারতকেন্দ্রিক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না।

রাজশাহীর কৃষি ও আমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজশাহীর আম শুধু এ অঞ্চলের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের এবং বিশ্বের সম্পদ। কিন্তু কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষক ২০ টাকায় আম বিক্রি করলেও ঢাকায় সেটি ১০০ টাকায় বিক্রি হয়। মাঝখানে সিন্ডিকেট ও দালাল শ্রেণি লাভবান হচ্ছে।

নাসীরুউদ্দীন বলেন, আমের কোনো সিন্ডিকেট চলবে না। আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। রাজশাহীকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।

তিনি বলেন, ‘আমরা সরকারে থাকি কিংবা জনতার কাতারে থাকি, রাজশাহীবাসীর জন্য লড়াই করব। আপনাদের যেকোনো সমস্যায় এনসিপি পাশে থাকবে।’

পানির সংকট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘রাজশাহীবাসীর নদীতে পানি চাই। নদীর পানির প্রশ্নে কোনো আপোষ করা হবে না। খাল খননের আগে নদীতে পানি আনতে হবে। যদি প্রয়োজন হয়, পানির অধিকারের জন্য আবারও লং মার্চ হবে।’

তিনি বলেন, ‘আপনাদের অধিকার আপনাদেরকেই আদায় করে নিতে হবে। সেই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে আছে।’

নাসীরুদ্দীন বলেন, রাজশাহীতে এত ইউনিভার্সিটি-কলেজ রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু পড়াশোনা শেষে ভালো চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এখানে নেই।

তিনি আরও বলেন, ‘আমরা শুধু কতগুলো কার্ড পেয়েছি, যেগুলো পকেটে নিয়ে ঘুরতে হয়। আমরা আগেই বলেছিলাম, এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাব। সেই কার্ডের নাম হবে লাল কার্ড, যেটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।’

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করি না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।’

বক্তব্যের একপর্যায়ে ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আজকের এই দিনে মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা তার আদর্শের কথা বলে, তাদের সেই নীতিও ধারণ করতে হবে।’

অনুষ্ঠানে নেতাদের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

চমক দেখানোর স্বপ্নে দল ঘোষণা হাইতির
  • ১৬ মে ২০২৬
কোরবানির হাটে ‘বিসিএস ক্যাডার’
  • ১৬ মে ২০২৬
দেশে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা প্রধানমন্ত্রীর
  • ১৬ মে ২০২৬
মোটরসাইকেল-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • ১৬ মে ২০২৬
বিভাগ হবে কুমিল্লা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ১৬ মে ২০২৬
বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি, শিক্ষার্থীদের …
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081