আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৭ মে ২০২৬, ০৮:১৩ AM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৮:১৩ AM
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) মৃত্যু হয়েছে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) মৃত্যু হয়েছে © টিডিসি ফটো

যশোরের মনিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার খোঁজালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর স্থানীয় গয়েশপুর নিমতলা এলাকার মোহাম্মদের ছেলে।

আলমগীর ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি নারকেল গাছের মাথায় বসে কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। তখন অসাবধানতাবশত বাঁশের লাঠি পাশের বিদ্যুতের তারে স্পর্শ হলে দগ্ধ হয়ে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন বলেন, আলমগীর নারকেল গাছের ডগায় বসে কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। অসাবধানতাবশত লাঠির এক মাথা পাশের বিদ্যুতের তারে স্পর্শ হলে আগুন ধরে যায়। এতে আলমগীর মরে গাছের ডগায় ছিলেন।

ইলিয়াস হোসেন বলেন, আমরা গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিই। পরে তারা এসে লাশ নামিয়ে আনে।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মাসুম হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

নিহতের স্বজন যুক্তি খাতুন বলেন, তার এক ছেলে ও এক মেয়ে। তিনি আম পাড়ার কাজ করেন। সকালে আম পাড়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। পরে শুনি বিদ্যুৎস্পৃষ্টে আমার ভাসুর মারা গেছেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬