এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

১৬ মে ২০২৬, ১০:৩৫ AM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © লোগো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার একদিনের মাথায় ‘পদ বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী। পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব ও সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার নেতারা রয়েছেন।

গত বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের এই বিশাল কমিটি ঘোষণা করা হয়। এর পরদিন শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিদায়ী কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। পদত্যাগী নেতাদের অভিযোগ, নবগঠিত কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন করে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। এমনকি দায়িত্বশীল কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদায়ন, নারী কেলেঙ্কারি এবং মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তারা।

পদত্যাগী দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ বলেন, ‘দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী, তাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই এবং কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাব।’

আরও পড়ুন: দাম কমে দেশে সোনা বিক্রি হচ্ছে আজ যত টাকায়

একই সুরে কথা বলেন পদত্যাগী সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ। তিনি বলেন, ‘আদর্শ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক অনৈতিক কর্মকাণ্ড ও কমিটি গঠনে ব্যক্তিস্বার্থের প্রাধান্য দেখে আমরা হতাশ। দুর্নীতিগ্রস্ত সংগঠনের সঙ্গে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।’ তবে তারা ভবিষ্যতে জনস্বার্থ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।

পদত্যাগপত্র জমা দেওয়া ২২ নেতার তালিকায় রয়েছেন— যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস; যুগ্ম সদস্য সচিব মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ; সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান ও মোস্তফা রাশেদ আজগর; দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ; সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুদ্দীন; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং সদস্য মো. ওমর সাঈদ ও তাহজীব চৌধুরী।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬