যশোরে ফ্যামিলি কার্ড পেলেন দুই হাজার ৪২ জন

১৭ মে ২০২৬, ০৭:৩০ AM
ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত © টিডিসি ফটো

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে দুই হাজার ৪২টি হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে জেলায় সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই পাইলট কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি সুবিধাভোগী নারীপ্রধান পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বিতরণের দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে একটি বাটন ক্লিক করে এই কার্যক্রমের সূচনা করার সাথে সাথে যশোরের সুবিধাভোগী নারীরা তাদের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ২৫০০ টাকা পেয়ে যান।

যশোরে আয়োজিত অনুষ্ঠানে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। নির্বাচনের পূর্বে জনগণকে দেওয়া আমাদের সবচেয়ে বড় ওয়াদাটি আল্লাহর অশেষ রহমতে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। আজ ২০৪২ জন মা-বোন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে পাচ্ছেন; এটি শুধু তাদের জন্যই আনন্দের বার্তা বয়ে আনেনি, আমরা যারা রাজনৈতিক কর্মী, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি বলে আমরাও অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, আপাতত ৭ নম্বর ওয়ার্ডের মা-বোনেরা এই কার্ডের আওতায় এসেছেন। আগামীতে জনগণের দোয়া ও সমর্থন থাকলে সরকারের এই ৫ বছর মেয়াদেই যশোর সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম বিস্তৃত করা হবে।

বক্তব্যে প্রতিমন্ত্রী ২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র, কৃষক, শ্রমিক ও যুবকদের আত্মত্যাগের কথা স্মরণ করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9