নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মিলল কিশোরের মরদেহ

১৭ মে ২০২৬, ০৭:৪৯ AM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৭:৫০ AM
নিহত আরিফ

নিহত আরিফ © সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুড়ী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ধনু নদী থেকে আরিফ মিয়া (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরিফ উপজেলার পাঁচহাট গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (১৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে ধনপুর গ্রামের পাশে কালীরচর এলাকায় ধনু নদীতে আরিফের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফ কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে চাচাতো ভাই জয় ও রাকিবের সঙ্গে একটি হাঁসের ফার্মের ছোট গোয়ালঘরে থাকতো। গত ১১ মে ভোর আনুমানিক আড়াইটার দিকে ইটনা উপজেলার ধনপুর গ্রামের দুই যুবক তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

আরিফের বাবা আব্দুর রাজ্জাক জানান, ছেলেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে ১২ মে খালিয়াজুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

খালিয়াজুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন বলেন, আরিফের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, নিখোঁজের ঘটনায় আরিফের বাবা থানায় জিডি করেছিলেন। খবর পেয়ে এসআই আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইটনা থানা পুলিশের সহযোগিতায় মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬