মারা গেলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

১৬ মে ২০২৬, ১০:০৫ AM
মিজানুর রহমান সিনহা

মিজানুর রহমান সিনহা © সংগৃহীত

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিশিষ্ট রাজনীতিবিদ মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

আরও পড়ুন: পানিতে ডুবে তিন মাসের ব্যবধানে শাবিপ্রবির দুই শিক্ষার্থীর মৃত্যু

মিজানুর রহমান সিনহা কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তিনি ৮৩,৬২৩ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করেন। এর আগে ১৯৯৬ সালেও তিনি আওয়ামী লীগের নূরুল ইসলাম খান বাদলকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতেও তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় পরে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আনা হয়।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬