শহীদরা কারও পারিবারিক সম্পত্তি নয়: জামায়াত আমির

১৭ মার্চ ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM
পথসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান

পথসভায় বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান © সংগৃহীত

শহীদরা কারও পারিবারিক সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  তিনি।

জামায়াত আমির বলেন, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এ জাতির সম্পদ। আমরা সবাই শহীদ পরিবারের সদস্য। জামায়াত ইসলামী জুলাই-আগস্টের সকল শহীদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ছাত্রজনতাকে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের পেনাল কোর্ট অনুযায়ী এ খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। 

পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬