ইফতার শেষে পরিচ্ছন্নতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাকৃবি ছাত্রদল

১৬ মার্চ ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
পরিচ্ছন্নতা কার্যক্রম চালান ছাত্রদলের নেতাকর্মীরা

পরিচ্ছন্নতা কার্যক্রম চালান ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অসহায়-দুস্থকে নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইফতার শেষে ইফতারসামগ্রী খালি প্যাকেট, পানির বোতলসহ অন্যান্য ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিছন্নতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৫ মার্চ) সমাবর্তন চত্বরে আয়োজিত ওই ইফতার মাহফিল শেষে ছাত্রদলের প্রায় সব নেতাকর্মী অংশ নেন এ পরিচ্ছন্নতা অভিযানে।

সরেজমিনে দেখা যায়, কেউ ফেলে দেওয়া বোতল কুড়িয়ে নিয়ে, কেউবা প্যাকেট কিংবা কেউ ঝুড়ি ও ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ ধাপের বেতন একসঙ্গে দেবে মাউশি

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘ছাত্রদল সব সময়ই মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে। ইফতারের আয়োজন যেমন আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, তেমনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক কর্তব্য। ছাত্রদলের কর্মীরা সব সময় দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিকতার আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ছাত্রদল এমন সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রেখে যাবে।’

ভবিষ্যতে ছাত্রকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের এমন কার্যক্রম আরও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬