গ্রেপ্তার সেই ইউনিয়ন ছাত্রদল সভাপতির জামিন, থানায় মারধরের অভিযোগ

১৩ মার্চ ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩০ PM
উনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা

উনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জের আলোচিত ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুর আদালত থেকে তার জামিন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক সূত্র। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানার পুলিশ।

পরে বুধবার (১২ মার্চ) দুপুরে ২টি মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, থানায় আটকের পর এই নেতাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরূদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ দুপুরে ছাত্রদল সভাপতির জামিন হয়েছে। এর আগে গতকাল তাকে থানায় মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় গত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একটি দল পাঠানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন। পাশাপাশি আমাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

জানতে চাইলে মমিনুল ইসলাম জিসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদল সভাপতির জামিন হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের নিয়ে যাচ্ছি।

মারধরের বিষয়ে তিনি বলেন, থানায় মারধর করা হয়েছে বলে শুনছি। শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তবে ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা বলে জানাতে হবে।

মারধরের বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করেন ছাত্রদল নেতা শাওন কাবী রিজা। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয়। অশোভন আচরণসহ পুলিশের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন শাওন। এ সময় আটক করতে যাওয়া পুলিশের একজন উপ-পরিদর্শককে (এসআই) শাওন বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। না হয়, আমি যাব না।’

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে চাঁদপুর জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের। গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9