পুলিশের ওপর হামলা, দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২ মার্চ ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৩ PM

© সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১২ মার্চ) বিকালে টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ড এলাকা ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি পান্না মৃধা ও পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সী।

এসআই মনির হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9