একটি গোষ্ঠী অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে: জামায়াত সেক্রেটারি

১২ মার্চ ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার © সংগৃহীত

একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোন দরকার নাই নির্বাচন দাও! আমরা ক্ষমতায় যাই। 

বুধবার (১২ মার্চ) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে প্রশ্ন রেখে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন। মানুষ বাস্তবতা বুঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার। নিজের জন্য এবং দলের জন্য রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার আহবান জানান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কুরআনের শাসন ব্যতিত সমাজ থেকে অন্যায় দূর হবে না । রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন না থাকলে সমাজে অপরাধ ক্রমেই বাড়বে। যেটি বিগত ৫৪ বছরে দেখা গেছে এবং এখনো দেখা যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। 

চকবাজার পশ্চিম থানা আমীর এডভোকেট আবুল হোসাইন রাজনের পরিচালনায় ও চকবাজার দক্ষিণ থানা আমীর মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী দেলাওয়ার হোসেন বলেন, নামাজ-রোজা যেই আবেগ, অনুভূতি আর ভয় থেকে পালন করতে হয়। একই আবেগ, অনুভূতি আর ভয় থেকে আল্লাহর হুকুম ইকামাতে দ্বীন কায়েমের জন্য ভূমিকা রাখতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণ করা হলে, সমাজ থেকে সকল অনাচার, অপকর্ম দূর হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। মানুষ তার অধিকারের জন্য জীবন ও রক্ত দিতে হবে না। দূর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। জামায়াতে ইসলামী দূর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি কল্যাণ, মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠন করতে চায়। 

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও এফবিসিসিআই'র পরিচালক হাজী হাফেজ এনায়েত উল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছিনতাই হওয়া স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। যার কারণে আজ সকল শ্রেণীপেশার মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যের ফাটল সৃষ্টি করতে ষড়যন্ত্র হচ্ছে। নতুন বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করা গেলে বাংলাদেশ আর পথ হারাবে না। দেশের সকল দলমত ও ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ লাভ করবে।
 
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য আবদুর রহমান, অধ্যক্ষ এস. এম আহসান উল্লাহ, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, চকবাজার উত্তর থানা আমীর মাওলানা মাহফুজুর রহমান, চকবাজার পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম শিকদার, চকবাজার দক্ষিণ থানা সেক্রেটারী জাফরুল ইসলাম, চকবাজার পূর্ব থানা সেক্রেটারী জিয়াউল হক, চকবাজার পশ্চিম থানা সেক্রেটারী মাছুম বিল্লাহ, চকবাজার উত্তর আমীর খলিলুর রহমান প্রমুখ।

ট্যাগ: জামায়াত
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9