মৎস্যজীবীদের নিয়ে মিছিলে গণজাগরণ মঞ্চের লাকী আক্তার

১২ মার্চ ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
মৎস্যজীবীদের মিছিলে লাকী আক্তার

মৎস্যজীবীদের মিছিলে লাকী আক্তার © সংগৃহীত

জলমহাল নীতিমালা লঙ্ঘন করে বাঁওড় ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলন।  বুধবার (১২ মার্চ)  এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ  সময় মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারকে।

জানা গেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় তাদের হাতে  ‘দুনিয়ার মজদুর, এক হও’, ‘প্রকৃতির জলাধার, মানব না টেন্ডার, বাঁওড় মৎস্যজীবীর ন্যায়সংগত অধিকার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।  

তাদের দাবি, ইজারা বাতিল করে প্রকৃত বাঁওড় মৎস্যজীবী জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা বাস্তবায়ন। এছাড়া তাদের সঙ্গে মিছিলে যুক্ত বাংলাদেশ খেতমজুর সমিতির ব্যানারে লেখা ছিল, বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬