রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত রিকশাচালক রকি মারা গেছেন

১২ মার্চ ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
নিহত গোলাম হোসেন রকি

নিহত গোলাম হোসেন রকি © টিডিসি ফটো

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৪৮) মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত  রিকশাচালক গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। তিনি রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস। তিনি বলেন, সংঘর্ষের সময় গোলাম হোসেন রকির বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া, তার মাথায়ও গুরুতর আঘাত ছিল। ঘটনার পর থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

এর আগে, গত শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষে জড়ান বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা যায়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেন রকি রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময় একটি গ্রুপ তাকে প্রতিপক্ষ ভেবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, ‘সংঘর্ষে এ রকম কেউ আহত হয়েছিল বলে আমার জানা নেই। সে মারা গেছে বলেও কেউ আমাকে জানায়নি। দেখি, খোঁজ নিয়ে দেখি।’ 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশি কর্মী নিতে বড় সুখবর দিল দুবাই
  • ১৭ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর নতুন এপিএস দুলাল মিঞা
  • ১৭ মে ২০২৬
যোগদান করেননি এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্বে…
  • ১৭ মে ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন
  • ১৭ মে ২০২৬
মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081