টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের গোলাগুলি, আহত ৫

১২ মার্চ ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে রাজধানীর কামরাঙ্গীরচরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীর চর কালুরঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের একটি মেলার টেন্ডার ও আয়োজন নিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মনির চেয়ারম্যান এবং থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলমের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এসময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  

পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়। এঘটনায় পুরো কামরাঙ্গীরচর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।  

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার এস আই নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে রাত সাড়ে ১০ টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে রাত ২ টা পর্যন্ত কেউই এ ব্যাপারে থানায় অভিযোগ করেননি। এ ঘটনায় কোনো আটক নেই।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মেলার টেন্ডার ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬