অতিরিক্ত স্কিনকেয়ারেই নষ্ট ত্বক, দেখুন ৭ সতর্ক সংকেত

২৭ মার্চ ২০২৬, ০৮:০৮ AM
ত্বক

ত্বক © সংগৃহীত

বর্তমান সময়ে সৌন্দর্যচর্চা যেন এক প্রতিযোগিতা। নতুন নতুন সিরাম, টোনার, অ্যাসিড, স্ক্রাব সবই ব্যবহার করতে চান অনেকেই। কিন্তু অতিরিক্ত পণ্যের ব্যবহার কখন যে ত্বকের জন্য বিপদজনক ক্ষতি ডেকে আনে তা বুঝে ওঠা কঠিন। বিশেষ করে ত্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর স্কিন ব্যারিয়ার বা এপিডার্মিসের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়ে পুরো ত্বকের স্বাস্থ্যে। এই স্তরটি মূলত ত্বকের ঢাল হিসেবে কাজ করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং দূষণ, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে। কিন্তু অতিরিক্ত ত্বকচর্চা, ভুল পণ্য ব্যবহার বা একসঙ্গে অনেক অ্যাকটিভ উপাদান প্রয়োগের ফলে এই সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়ে। তখন ত্বক নিজেই নানা উপায়ে বিপদের সংকেত দিতে শুরু করে।

১. অস্বাভাবিক শুষ্কতা ও টানটান ভাব
ত্বক বারবার শুষ্ক হয়ে যাচ্ছে, এমনকি ময়েশ্চারাইজ়ার ব্যবহারের পরও আরাম মিলছে না এটি সবচেয়ে সাধারণ লক্ষণ। ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে পারছে না, অর্থাৎ স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে গেছে।

২. হঠাৎ স্পর্শকাতর হয়ে ওঠা
আগে যে প্রসাধনী ব্যবহার করলে কোনো সমস্যা হতো না, এখন সেটাই জ্বালা, চুলকানি বা অস্বস্তি তৈরি করছে—এটি স্পষ্ট ইঙ্গিত যে ত্বক সংবেদনশীল হয়ে পড়েছে।

৩. লালচে ভাব ও প্রদাহ বৃদ্ধি
ত্বক সামান্য কারণেই লাল হয়ে যাচ্ছে বা জ্বালাপোড়া করছে? এটি ত্বকের প্রতিরক্ষা স্তর ভেঙে পড়ার লক্ষণ। এমন অবস্থায় ত্বক সহজেই বাইরের ক্ষতিকর উপাদানের আক্রমণে পড়ে।

৪. ব্রণ ও র‍্যাশের প্রকোপ বাড়া
ত্বকের সুরক্ষা কমে গেলে ধুলো, তেল ও ব্যাকটেরিয়া সহজেই প্রবেশ করে। ফলে হঠাৎ করে ব্রণ, ফুসকুড়ি বা র‍্যাশ বেড়ে যেতে পারে।

৫. ক্ষত সারতে দেরি হওয়া
ছোট কাটা, ব্রণ বা দাগ সহজে শুকাচ্ছে না? ত্বক পুনরুদ্ধার ক্ষমতা হারাচ্ছে—এটি স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

৬. ত্বক খসখসে বা খোসা ওঠা
ত্বকের উপরিভাগে খোসা ওঠা, রুক্ষ ভাব বা অসমান টেক্সচার দেখা দিলে বুঝতে হবে ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে।

৭. অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া
শুধু শুষ্কতাই নয়, অনেক সময় ত্বক উল্টো অতিরিক্ত তেল উৎপাদন শুরু করে। কারণ ত্বক আর্দ্রতা হারালে নিজেকে বাঁচাতে বেশি তেল তৈরি করতে থাকে।

কেন এমন হয়?
একসঙ্গে অনেক অ্যাকটিভ উপাদান (যেমন এএইচএ, বিএইচএ, রেটিনল) ব্যবহার অতিরিক্ত এক্সফোলিয়েশন ভুল স্কিনকেয়ার রুটিন ত্বকের ধরন না বুঝে পণ্য ব্যবহার।

করণীয় কী?
বাজারের সস্তা পণ্য বর্জন করুন। এছাড়া স্কিনকেয়ার করতে চাইলে আপনার ত্বকে সহ্য করতে পারে এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করুন। ত্বককে 'বিশ্রাম' দিন এবং অপ্রয়োজনীয় পণ্য ব্যবহার বন্ধ রাখুন।

সূত্র: আনন্দবাজার

দুই ঘটনা স্পষ্টভাবে বিএনপি সরকারের চরিত্র দেখিয়ে দিচ্ছে: মি…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ, অব…
  • ১১ আগস্ট ২০২৬
নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ আগস্ট ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ …
  • ১১ আগস্ট ২০২৬
হাদি হত্যায় জড়িতদের ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ‘র’ প্…
  • ১১ আগস্ট ২০২৬
ইরানের হুমকির মুখে খাবার ট্রাকে লুকিয়ে বিমানবন্দরে যান ট্রা…
  • ১১ আগস্ট ২০২৬