নখে হলুদের দাগ? সাবানের বদলে হাত ধুয়ে নিন এই ৩ উপাদান দিয়ে

০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ PM
নখে হলুদের দাগ

নখে হলুদের দাগ © সংগৃহীত

রান্না কিংবা খেতে গিয়ে প্রায়শই হাতে হলুদের দাগ লেগে যায়। আবার কাঁচা হলুদ মাখালে দাগ থেকে যায়। দু-তিন বার সাবান দিয়ে হাত ধোয়ার পরেও হলুদের দাগ যেতে চায় না। হাতের তালু থেকে দাগ ফ্যাকাশে হলেও নখ হলুদই থেকে যায়। এই সমস্যা এড়াতে সাবান নয়, ব্যবহার করুন তিনটি সাধারণ উপকরণ ব্যবহার করুন। 

লেবুর রস: 
পাতিলেবুর রসে অ্যাসিডিক ও ব্লিচিং উপাদান থাকে। এটির ব্যবহার হাত থেকে যেমন দুর্গন্ধ দূর করবে, তেমনই হলুদের দাগও নিমেষে উধাও হবে। দু’টুকরো লেবু নিয়ে দুই হাতে ভালো করে রগড়ে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে নিলেই দাগ ও দুর্গন্ধ দূর হয়ে যাবে। এ ছাড়া গরম জলে একটা পাতিলেবুর রস এবং কয়েক টুকরো পাতিলেবু দিয়ে দিন। ওই পানিতে হাত দু’টো মিনিট পনেরো ডুবিয়ে রাখুন। তারপরে লেবুর টুকরো দিয়ে নখগুলো ঘষে নিন। এতেও দাগ দূর হয়ে যাবে। 

কাঁচা দুধ: 
এই শীতে বার বার সাবান ও ঠান্ডা পানি দিয়ে হাত ধুলে চামড়া শুষ্ক হয়ে যায়। তার ওপর দাগও ওঠে না। তাই ঠান্ডা পানির পরিবর্তে দুধ দিয়ে হাত পরিষ্কার করে নিন। কাঁচা দুধে সুতির কাপড় ডুবিয়ে নিন। ওই কাপড় দিয়ে হাত ও নখের উপর ঘষে নিন। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা এক্সফোলিয়েশনের কাজ করে। এটি চামড়াকে নরম রেখে সমস্ত দাগছোপ, ময়লা পরিষ্কার করে দেয়।

বেকিং সোডা:
হাত থেকে আঁশটে গন্ধ, হলুদের কড়া দাগ তুলতে বেকিং সোডা দারুণ কার্যকর। বেকিং সোডার মধ্যে ব্লিচিং উপাদান রয়েছে, যা যে কোনও দাগছোপ তুলতে কার্যকর। ১ চামচ বেকিং সোডার মধ্যে কয়েক চামচ পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট হাত ও নখের উপর লাগিয়ে ঘষে নিন। মিনিট দুয়েক পরে হাত ধুয়ে নিন। এতে হাত একদম পরিষ্কার হয়ে যাবে। 

অবাঞ্ছিত ঘোষণা করা সেই উপ-উপাচার্য হলেন পবিপ্রবি ভিসি
  • ০৮ জুন ২০২৬
প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য …
  • ০৮ জুন ২০২৬
চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষনে গুলশানে পদবঞ্চিত নেতাদের অবস্থান
  • ০৮ জুন ২০২৬
প্রবাসে নারী কর্মীদের নিরাপত্তায় ১৬১৩৫ হটলাইন চালু, তৈরি হ…
  • ০৮ জুন ২০২৬
পাসপোর্ট অফিসে সিন্ডিকেট; দুই কর্মকর্তার অপসারণ দাবি
  • ০৮ জুন ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২…
  • ০৮ জুন ২০২৬