ওজন ও সুগার নিয়ন্ত্রণে মানতে হবে ‘১.৫:১’ ডায়েট

০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রোগা হওয়া বা সুগার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে একাধিক ডায়েট পরিকল্পনা ভাইরাল হয়। সম্প্রতি সমাজমাধ্যমে নজর কাড়ছে ডায়েটের ‘১.৫:১’ নীতি।

‘১.৫:১’ নীতি কী?
এ ডায়েটে সারা দিনে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে। সেই অনুপাত হবে দেড় গ্রাম বনাম ১ গ্রাম। অর্থাৎ প্রতি ১.৫ গ্রাম কার্বোহাইড্রেট খেলে তার সঙ্গে ১ গ্রাম প্রোটিন খেতে হবে। যেমন ২ কাপ ভাতে ৯০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তার সঙ্গে একটি মুরগির মাংসের বড় টুকরো খেলে ৪৫ থেকে ৫০ গ্রাম প্রোটিন পাওয়া যেতে পারে।

কী কী সুবিধা
এ ডায়েটে প্রোটিনের মাত্রা বেশি রাখা হয়েছে। ফলে পেট বেশি ক্ষণ ভর্তি থাকে। বেশি কার্বোহাইড্রেট খাওয়ার প্রবণতা তৈরি হয় না। এই ধরনের ডায়েট সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। কারণ, প্রোটিন রক্তে শর্করা মেশার গতিকে কমিয়ে দেয়। সারা দিন দেহের এনার্জি বজায় রাখার ক্ষেত্রেও এই ডায়েট উপকারী। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ডায়েটে উপকার পাওয়া যেতে পারে।

সতর্কতা
কার্বোহাইড্রেট নানা ধরনের হতে পারে। তাই ডায়েটে সরল বা জটিল কার্বোহাইড্রেট যেন থাকে, তা খেয়াল রাখা উচিত। যাঁদের পেটের সমস্যা রয়েছে, তাঁরা কতটা কার্বোহাইড্রেট বা প্রোটিন খাবেন, সে বিষয়ে কোনও পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা উচিত।

বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
  • ১৯ মে ২০২৬
লাশবাহী খাটিয়া নিয়ে কবরস্থানে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্…
  • ১৯ মে ২০২৬
হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি, জানা গেল পরিচয়
  • ১৯ মে ২০২৬
স্বর্ণ যুগ কাটিয়ে ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা
  • ১৯ মে ২০২৬
রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081