শেষ কর্মদিবসেই স্কুলে হৃদরোগে শিক্ষকের মৃত্যু

৩০ অক্টোবর ২০২৫, ১০:২১ PM
মো. ফজলুল করিম

মো. ফজলুল করিম © সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল করিমের (৬০)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের ওয়াশরুমে অজু করতে গিয়ে হার্ট অ্যাটাকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সহকর্মী ও শিক্ষার্থীদের সামনে এমন মৃত্যুতে বিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া।

ফজলুল করিমের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের মীরের দেয়ালমুরা গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আসর নামাজ পড়ার আগে অজু করতে তিনি ওয়াশরুমে যান। এরপর সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। পরে শিক্ষকরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ফজলুল করিম ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শিক্ষা পরিবার একজন আদর্শ শিক্ষককে হারাল।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, ফজলুল করিম ছিলেন অত্যন্ত সৎ, নম্র ও দায়িত্বশীল শিক্ষক। 

রায়গঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬