আত্মজীবনী লিখবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

০২ এপ্রিল ২০২১, ০৯:৪৮ AM
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী © সংগৃহীত

নিজের জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে আত্মজীবনী লিখবেন বলে জানিয়েছেন ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ লক্ষ্যে তিনি প্রস্তুতিও শুরু করেছেন বলে জানিয়েছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

সিরাজুল ইসলাম জানান, বইটিতে তার জীবনের ঘটনা ধারাবাহিকভাবে থাকবে না, আসবে জীবনের নানা ঘটনাপ্রবাহ। বিশেষত, তার সময়ে দেখা বিশেষ বিশেষ ঘটনাবলিকে তিনি কিভাবে অবলোকন করেছন এবং সে সম্পর্কে তার ব্যাখ্যা কি- সেসবই উঠে আসবে বইটিতে। এজন্য তিনি বইটিকে আত্মজীবনী না বলে আত্মস্মৃতি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তিনি আরো জানান, তার লেখা আত্মস্মৃতিমূলক কয়েকটি বইয়ের প্রাসঙ্গিক অংশগুলো নতুন বইয়ে স্থান পাবে। এছাড়া নতুন করে লেখা বিষয়ও তাতে থাকবে।

প্রথমা প্রকাশন তার নতুন বইটি প্রকাশ করবে বলে কথা হয়েছে জানিয়ে তিনি জানান, বইটি লেখার প্রস্তুতি নিচ্ছেন, দ্রুতই তিনি বইটি লেখা শুরু করবেন।

ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬
সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন
  • ২৫ আগস্ট ২০২৬
২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬