দেশ একজন প্রতিভাবান ব্যক্তিত্বকে হারালো: শিক্ষামন্ত্রী

০৪ মার্চ ২০২১, ০৯:৩০ AM

© ফাইল ফটো

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৪ মার্চ) এক শোকবার্তায় তিনি বলেন, এইচটি ইমাম দেশপ্রেম, বীরত্ব. মেধা ও অনন্য প্রতিভা এবং প্রগতিশীল চিন্তার জন্য নিজেকে একজন অনুকরণীয় ব্যক্তিত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে তিনি শুধু সাহসিকতার দৃষ্টান্তই স্থাপন করেননি তিনি মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে প্রবাসী সরকারের কর্মকাণ্ডকে গতিশীল করেছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও তিনি দেশ পুণগর্ঠনে বঙ্গবন্ধুর সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ভূমিকা রেখেছেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এইচটি ইমামের মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান ব্যক্তিত্বকে হারালো আর আমরা হারিয়েছি একজন অতি আপন জন-অভিভাবক। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান তাকে অম্লান করে রাখবে যুগ যুগ মহাকাল।

তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা কোনদিনও পুরণ হবার নয় বলে ডা. দীপু মনি উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬
সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন
  • ২৫ আগস্ট ২০২৬
২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬