টিডিসি রিপোর্ট

কৃষিবিদ সগিরুলের পিএইচডি ডিগ্রি লাভ

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০১ PM
সগিরুল ইসলাম মজুমদার

সগিরুল ইসলাম মজুমদার © টিডিসি ফটো

জাপানের কাগোশিমা ইউনিভার্সিটির দ্যা ইউনাইটেড গ্রাজুয়েট স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কৃষিবিদ মো. সগিরুল ইসলাম মজুমদার। তার পিএইচডির অভিসন্দর্ভ ছিল ‘ট্রপিকাল লিগিউমস ফর ইমপ্রুভমেন্টস অব রেড সয়েলস এন্ড ক্রপ প্রোডাকশন’।

ড. মো. সগিরুল ইসলাম মজুমদার ২০১৪ সালে জাপান সরকারের মনবুশো স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান জাপান। তিনি জাপানের ইউনিভার্সিটি অব দ্যা রিকুসের গ্রাজুয়েট স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্স থেকে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স সম্পন্ন করার পরে কাগোশিমা ইউনিভার্সিটিতে পিএইচডি ভর্তি হন। তিনি গত ১৬ মার্চ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মনবুশো স্কলার ড. মজুমদারের ২৬টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি তাঁর গবেষণাকর্ম ৭টি আন্তর্জাতিক কনফারেন্স ও সেমিনারে উপস্থাপন করেছেন।

ডক্টরেট ডিগ্রি অর্জনের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. মজুমদার জানান, আমার এই অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান আমার বড় ভাইয়ের। আমি আমার এই অর্জনকে দেশের উন্নয়ন ও নাগরিকদের সেবায় কাজে লাগাতে চাই।

ড. সগিরুল ইসলাম মজুমদার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মরহুম মোঃ মোজাম্মেল হক মজুমদার ও মিসেস হেলেনা বেগমের ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ৭ম। তিনি সকলের দোয়া প্রার্থী।

ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬
সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন
  • ২৫ আগস্ট ২০২৬
২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬