ফের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৪ PM
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান © সংগৃহীত

চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান ফের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুরান ঢাকার একটি হাসপাতালে আজ বুধবার বিকেলে তাঁকে ভর্তি করানো হয়।

অভিনেতার মেজ মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে জানান, দুই দিন ধরে খাবার খেলেই তাঁর বাবার বমি হতো। শ্বাসকষ্টও হচ্ছিল। আজ শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে যায়। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক বাবাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

কোয়েল আহমেদ বলেন, ‘বাবার আজকের অবস্থা দেখে ঘাবড়ে যাই। তাই কোনো ধরনের দেরি করতে চাইনি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ অসুস্থ হন এ টি এম শামসুজ্জামান। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা নেন তিনি। সেবারও তাঁর খুব শ্বাসকষ্ট ছিল। 

সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন
  • ২৫ আগস্ট ২০২৬
২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬