স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তারের মৃত্যুবার্ষিকী আজ

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৮ AM
ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু

ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু © সংগৃহীত

স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা তৎকালীন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকুর নবম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৮ ফেব্রুয়ারি)। ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের আজকের এই দিনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

জাহাঙ্গীর সাত্তার টিংকু ১৯৬৩ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের রাউজানের কদলপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। স্কুলজীবনেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি হয় তার। পরে চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হন। ১৯৮৯-৯০ সালে অধুনালুপ্ত বাকশাল সমর্থিত জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাহাঙ্গীর সাত্তার টিংকু। ১৯৯১ সালে মহিউদ্দিন আহম্মেদ ও আবদুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাকশাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা কার্যকরী কমিটির সদস্য হন।

পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সেবা ও ক্রীড়া সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন জাহাঙ্গীর সাত্তার টিংকু। চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের ওপেনার ছিলেন তিনি। চট্টগ্রাম সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছাড়াও তিনি একটি নির্মাণ সংস্থার চেয়ারম্যান ছিলেন।

কুড়িগ্রামে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীক…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম…
  • ০২ নভেম্বর ২০২৬
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
  • ০২ নভেম্বর ২০২৬
৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকরা অক্টোবর মাসের বেতন পাবেন কখন, জানাল মাউশি
  • ০২ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার ‘দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে ম…
  • ০২ নভেম্বর ২০২৬