ক্ষমা চাইলেন মুশফিক, ‘আর এমন হবে না’

১৫ ডিসেম্বর ২০২০, ১০:১৫ AM
মুশফিকুর রহিম ও দলের সতীর্থ নাসুম আহমেদ

মুশফিকুর রহিম ও দলের সতীর্থ নাসুম আহমেদ © ফাইল ফটো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। তবে ম্যাচের শেষের দিকে ঢাকা যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন অধিনায়ক মুশফিককে দেখা গেল তারই দলের সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে যেতে!

ম্যাচের ৩তম ওভারে একবার, ১৭তম ওভারে আরেকবার। এক ম্যাচে পর পর দুবার আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। এ ঘটনা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। তবে গতকালের এ ঘটনায় ভক্ত এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়ে ক্রিকেটার মুশফিকুর রহিম।

আজ মঙ্গলবার(১৫ ডিসেম্বর) তার ফেরিফায়েড ফেসবুকে ভক্ত এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়ে এক স্ট্যাটাস দেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রথমত আনুষ্ঠানিকভাবে আমি আমার সকল ভক্ত এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই গতকালের ম্যাচ চলাকালীন ঘটনা সম্পর্কে। খেলার পর আমি ইতিমধ্যে আমার সহকর্মী দলের সদস্য নাসুমের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। দ্বিতীয়ত আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।’

তিনি আরও লিখেন, সব সময় মনে পড়ে আমি সবার উপরে একজন মানুষ আর যে অঙ্গভঙ্গি দেখিয়েছি তা মোটেই গ্রহণযোগ্য নয় ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমি প্রতিজ্ঞা করছি এটা মাঠে বা মাঠের বাইরে পুনরাবৃত্তি হবে না.... জাযাকাল্লাহ খায়ের’।

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রথম মানুষ হজরত আদম (আ.) এর ভাষা কী ছিল?
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছ…
  • ০২ নভেম্বর ২০২৬