সাইকেল চালিয়ে আদালতে এলেন বিচারপতি আশরাফুল কামাল

১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৮ AM

© ফাইল ফটো

পরিবেশবান্ধব হওয়ায় বাইসাইকেলে চড়ে কোর্টে আসার জন্য পৃথক লেন চালুর আহ্বান জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল। নিজের দেয়া কথা অনুযায়ী বাইসাইকেল চালিয়ে হাইকোর্টে আসলেন বিচারপতি মো. আশরাফুল কামাল।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজ সংলগ্ন বিচারপতি ভবন থেকে তিনি হাইকোর্টের উদ্দেশে রওনা হন। এসময় পথে তার সঙ্গী হন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। বিচারপতির সাইকেল চালানোর একটি ছবি ইতোমধ্যে আইনজীবীরা তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন একটি ছবিতে দেখা গেছে, বিচারপতি ও দুই আইনজীবী করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক এবং নিরাপত্তার জন্য মাথায় হেলমেট পরে আছেন।

এর আগে গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের দক্ষিণ পাশে একটি সাইকেল শেড উদ্বোধন করেন বিচারপতি আশরাফুল কামাল। সেদিন ‘দূষিত না করাই একমাত্র সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীদের ‘কাউন্সেল অন সাইকেল’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করে। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিচারপতি আশরাফুল কামাল।

তিনি বলেছিলেন, সাইকেলের ব্যবহার করতে পারলে সরকারের জ্বালানি খরচ বাঁচবে, পরিবেশ সুন্দর হবে। আমাদের (বিচারপতিরা) বাসা থেকে একশ গাড়ি যখন কোর্টে আসে তখন কিন্তু যানজটেরও সৃষ্টি হয়। যেটা সামলানোও সাংঘাতিক। সাইকেল ব্যবহারে ডায়াবেটিস কমে যাবে, স্বাস্থ্য ভালো হবে, অসুস্থতা কমে যাবে এবং হাইপ্রেসারও কমে যাবে। তাহলে কেন আমরা এটা করতে পারি না?

সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মমুখী ৬টি কোর্সে ভর্তির সুযোগ পর্যটন করপোরেশনে, আবেদন ৯ …
  • ২৫ আগস্ট ২০২৬
ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬