করোনায় কোরীয় চলচ্চিত্র নির্মাতা কিম কি দুকের মৃত্যু

১২ ডিসেম্বর ২০২০, ১২:৪৭ AM

© ফাইল ফটো

করোনায় চলে গেলেন বিখ্যাত কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক। ইউরোপের লাটভিয়ায় একটি হাসপাতালে আজ শুক্রবার (১১ ডিসেম্বর) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

লাটভিয়ার একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, গত ২০ নভেম্বর নিজ দেশ দক্ষিণ কোরিয়া থেকে লাটভিয়ায় আসেন কিম কি দুক। উদ্দেশ্য ছিল দেশটির রাজধানী রিগার সাগরতীরবর্তী এলাকায় একটি বাড়ি কেনা। কিন্তু বাড়ি কেনার নির্ধারিত মিটিংয়ের দিনে কিমের অনুপস্থিতি দেখে সহকর্মীরা চিন্তিত হয়ে পড়েন। তখন তারা কিমের খোঁজ করতে শুরু করেন হাসপাতালগুলোতে।

পরে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কিম। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। তবে লাটভিয়ায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার এম্বাসি থেকে কিমের মৃত্যু নিয়ে এখনও কিছু জানায়নি।

বিশ্বে যে ক'জন নির্মাতা দাপটের সঙ্গে চলচ্চিত্র নির্মাণ করে আসছেন, তাদের মধ্যে সবার আগে যে নামটি চলে আসে, তিনি কিম কি দুক।

১৯৬০ সালের ২০ ডিসেম্বর জন্ম নেওয়া বিখ্যাত এই নির্মাতার প্রথম কাজ 'ক্রোকোডাইল'। স্বল্প বাজেটের চলচ্চিত্র দিয়েই তার হাতেখড়ি। একে একে নির্মাণ করেন রিয়েল ফিকশন, বেড গাই, দ্য কোস্ট গার্ড, পিয়েতা ও আমেনের মতো সাড়া জাগানো সব সিনেমা। তার পরিচালিত 'পিয়েতা' ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করে এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে 'গোল্ডেন লায়ন' পুরস্কার লাভ করে।

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রথম মানুষ হজরত আদম (আ.) এর ভাষা কী ছিল?
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছ…
  • ০২ নভেম্বর ২০২৬