কবি রবিউল হুসাইনের মৃত্যু ববি উপাচার্যের শোক 

২৯ নভেম্বর ২০১৯, ০৪:১৯ PM

একুশে পদক প্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন এর মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) উপাচার্য প্রফেসর ড. মো : ছাদেকুল আরেফিন ।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, কবি রবিউল হুসাইন ছিলেন বহুগুণে গুণান্বিত একজন আলোকিত মানুষ। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ যেন ঋদ্ধ হয়, সে বিষয়ে তিনি আগ্রহী ছিলেন। তিনি একাধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিজাদুঘর, জাতীয় কবিতা পরিষদ সহ বিভিন্ন সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বহন করে এমন অনেক ভাস্কর্যের নির্মাতা ছিলেন তিনি। এমন একজন গুণী ব্যক্তির মৃত্যুতে আমরা একজন দেশ প্রেমিক ও সজ্জনকে হারালাম,তাঁর শূন্যতা অপূরণীয়।

এসময় উপাচার্য শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬