ঈদের দিন চলে গেলেন সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী

১২ আগস্ট ২০১৯, ০৭:৩৮ PM

সাবেক তথ্যমন্ত্রী রাজনীতি বিশ্লেষক ড. মিজানুর রহমান শেলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সোমবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মিজানুর রহমান শেলী গত ২৫ জুন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

তার নাতি মাহফুজ মিজান জানান, রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে ড. মিজানের মরদেহ রাখা হবে। বিদেশে অবস্থানরত তার ছেলে দেশে ফেরার পর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ড. মিজানুর রহমান শেলী বাংলাদেশের অন্যতম সৃজনশীল চিন্তাবিদ, গবেষক, নেতৃস্থানীয় সমাজকর্মী ও সাহিত্যিক ছিলেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বতন্ত্র, বেসরকারি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং এশিয়ান অ্যাফেয়ার্স-এর সম্পাদক ছিলেন তিনি।

ড. মিজানুর রহমান শেলী বাংলাদেশ এবং পাকিস্তান উভয় সরকারের আমলা হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগের পরিচালক ছিলেন।

তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেন।

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬