কবি নজরুলের জন্মজয়ন্তী: চবিতে আন্তর্জাতিক সেমিনার কাল

২৯ জুন ২০১৯, ০৯:১৭ PM

‘বাঁশরি ও তূর্যের জয় হোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পালিত হবে কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষ্যে আন্তর্জাতিক সেমিনার ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

এর আগে গত মঙ্গলবার (২৫ জুন) বাংলা বিভাগের সভাপতির কক্ষে সাংবাদিকদের সেমিনারের বিষয়ে জানান কবি নজরুলের ১২০তম জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজ এবং সদস্য সচিব অধ্যাপক ড. আনোয়ার সাঈদ।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাধন চক্রবর্তী এবং ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোনালিসা দাস, ওই বিশ্ববিদ্যালয়ের নজরুল সেন্টারের সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. স্বাতী গুহ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মানবেন্দ্রনাথ সাহা। এছাড়াও আলোচক হিসেবে থাকবেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন, অধ্যাপক ড. লায়লা জামান, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী এবং একুশে পদকপ্রাপ্ত গবেষক ও বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুবুল হক।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চট্টগ্রাম নজরুল একাডেমীর প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক ফাহমিদা রহমান।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজ সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এবারই প্রথম এমন কোন বৃহৎ অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। এতে দেশ ও দেশের বাইরের নজরুল গবেষকগণ উপস্থিত থাকবেন। নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশাল এবং জন্মস্থান আসানসোল থেকেও আলোচকরা আসবেন।

স্কয়ার ফুড নিয়োগ দেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, থাকতে হবে ন…
  • ০৯ মে ২০২৬
নেত্রকোনায় ১০ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৯ মে ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতিতে দুই বাসের সংঘর্ষ, নিহত…
  • ০৯ মে ২০২৬
বিশ্ববিদ্যালয়, প্রশাসনে মেধার বদলে রাজনৈতিক আনুগত্যকে গুরুত…
  • ০৯ মে ২০২৬
হামের উপসর্গ নিয়ে মারা গেল আরও ৯ শিশু
  • ০৯ মে ২০২৬
ইনকোর্স ও অ্যাসাইনমেন্ট ছাড়া ফরম ফিলাপ নয়, সময় বাড়াল জাতীয় …
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9