প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সোহেল তাজ

৩০ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM

একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। কনে পেশায় আইনজীবী। নাম লাবিবা জামান। সেই উপলক্ষেই প্রধানমন্ত্রীকে দাওয়াত করতে গণভবনে গিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে আগামী ৫ই জুলাই। দাওয়াত আর দোয়া নিতে আপার সাথে; ওর জন্য আপনাদের সবার দোয়া কামনা করি।’

এর আগে ছেলের বিয়ে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি প্রথম স্ট্যাটাস দেন সোহেল তাজ। লেখেন,  ‘আমি সবার সঙ্গে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা. কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ড. বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)।

আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি, যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্ৰা সুন্দর, সুখী ও শান্তিময় হয়।’

আরো দেখুন: ৫৭০ টাকা নিয়ে ঢাকায় আসা রব্বানীর বিসিএস জয়ের গল্প!

আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬