নিরবেই নিজের বাইকটি ব্যস্ত রেখেছেন আহত শিশুদের স্বজনের জন্য

২৪ জুলাই ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৯ AM
প্ল্যাকার্ড হাতে অপূর্ণ রোবেল

প্ল্যাকার্ড হাতে অপূর্ণ রোবেল © টিডিসি ফোটো

মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে আহত শিক্ষার্থীদের স্বজনরা যখন হাসপাতালে ছোটাছুটি দিশেহারা, তখন এক তরুণ চুপচাপ দাঁড়িয়ে আছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। হাতে একটি সাদামাটা প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘মাইলস্টোনের আহত বাচ্চার স্বজনদের জন্য ফ্রি বাইক সার্ভিস’।

পোশাক সাধারণ, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে স্পষ্ট এক অদৃশ্য দায়বোধের ভাষা। নাম জানতে চাওয়া হলে বহুবার অনুরোধের পর শুধু জানান—‘অপূর্ণ রোবেল’। এর বাইরে তিনি কিছুই বলেন না। কোনো প্রশ্নের জবাব দেন না, কোনো কৃতিত্ব নিতে চান না। শুধু দাঁড়িয়ে আছেন, যেনো চুপচাপ এক প্রতিজ্ঞা নিয়েছেন—এই ভয়াবহ সময়ে অন্তত কিছু মানুষের পাশে থাকবেন।

আরও পড়ুন: নিহত, নিখোঁজ ও অশনাক্তের সংখ্যার হিসাব নিয়ে ধোঁয়াশা কাটছে না

রোবেলের এ নিঃশব্দ মানবিকতা যেন প্রতীক হয়ে উঠেছে এই দুর্যোগের দিনে। যখন মৃত্যুর সংখ্যা, নিখোঁজের হিসাব আর হাসপাতালে কান্না-চিৎকারে ঢেকে গেছে পুরো দেশ, তখন এক তরুণ কোনো প্রচার ছাড়াই নিজের বাইকটি ব্যস্ত করে তুলেছেন শুধুই আহত শিশুদের স্বজনদের জন্য।

এই দুঃসময়ে এমন মানুষই যেন আশা দেখায়, মনুষ্যত্বের বাতি এখনো নিভে যায়নি। অপূর্ণ রোবেলের মতো মানুষরা প্রমাণ করে, সাহায্য মানেই অর্থ নয়, অবস্থান নয়—সাহায্য মানে পাশে দাঁড়ানো, এক চিলতে সহানুভূতি দেখানো।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬