পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

০৪ জুন ২০২৬, ০৫:৫৮ PM
গণপিটুনির শিকার শরীফুল ইসলাম

গণপিটুনির শিকার শরীফুল ইসলাম © টিডিসি ফটো

নাটোর সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শরীফুল ইসলাম নাটোর সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় বুধবার (৩ জুন) রাতে শিশুটির মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে প্রতিবেশী এক নারী শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের বিলে ঘাস কাটতে যান।একপর্যায়ে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে শিশুটি বাড়িতে ফিরতে চাইলে শরীফুল ইসলাম তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। 

অভিযোগ রয়েছে, পথে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটিকে বাড়ির ফটকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বর্ণনা দেয়। এরপর তাকে চিকিৎসার জন্য নাটোরের একটি ক্লিনিকে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী শরীফুলকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ১০টার দিকে অভিযুক্তকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। একই রাতে অভিযুক্ত ও ভুক্তভোগী শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া তার জবানবন্দি গ্রহণের জন্য বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬