টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না তিন জেলার যেসব এলাকায়

০৯ মে ২০২৬, ১০:৪১ AM
বিদ্যুৎ সরবরাহ লাইন

বিদ্যুৎ সরবরাহ লাইন © টিডিসি ফটো

জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজ এবং রক্ষণাবেক্ষণের কারণে আজ শনিবার (৯ মে) নাটোর, খুলনা ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় টানা ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের নির্দিষ্ট অংশে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

সংশ্লিষ্ট ফিডারগুলো হলো বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময় কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

অন্যদিকে খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছের ডালপালা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই সময়ের মধ্যে ঈদগাহ রোড, ১৫০ থেকে ১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১ থেকে ১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী ও বাংলার মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকো জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে। একই সঙ্গে গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

এদিকে চুয়াডাঙ্গা গ্রীড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে একই দিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা গ্রীড উপকেন্দ্রের আওতাধীন মেহেরপুর, চুয়াডাঙ্গা-১, চুয়াডাঙ্গা-২, আলমডাঙ্গা-১, আলমডাঙ্গা-২, জীবননগর ও দর্শনা ৩৩ কেভি গ্রীড বাসবারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে সাতটি ৩৩ কেভি ফিডারে সাময়িক শাটডাউন দেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিকেল ৩টার পর কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবে চালু করা হবে। কর্তৃপক্ষ বলেছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9