নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

২৫ মার্চ ২০২৬, ১০:০৪ PM
কাফুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়

কাফুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় © সংগৃহীত

নাটোরে সদর উপজেলার হাশেমপুর এলাকায় মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে মইন উদ্দিন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কাফুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে নিজ বাড়িতে মহরম আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনার পর গোয়েন্দা পুলিশ রহস্য উদ্‌ঘাটনে অনুসন্ধান শুরু করেন। রাতে এক অভিযানে নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করে পুলিশ।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পর বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধান করে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে সন্দেহভাজন হিসেবে আটক করে। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। বাবাকে হত্যার উদ্দেশ্যেই ছেলে ঢাকার কর্মক্ষেত্র থেকে ঈদের মধ্যে বাড়িতে আসে বলে জিজ্ঞাসাবাদে জানায় সিয়াম। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মইন উদ্দিন সিয়াম হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই একটি মামলা দায়ের করেছেন। 

ট্যাগ: নাটোর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬